বেনাপোলে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৪:১৮
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের শিশু ধর্ষনকারী শাওন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শাওন এ গ্রামের  মোতালেব হোসেনের ছেলে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার এএসআই মতিউর রহমান জানান, বেনাপোলের বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রীকে ওই গ্রামের শাওন হোসেন  মঙ্গলবার জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বুধবার শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন।এ মামলায়  শাওনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।