অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টায় ল্যান্সফিল্ডের কাছে একটি ছোট মাঠে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শী জানিয়েছে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। বিমানটিতে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সিনিয়র সার্জেন্ট নিক পেকহাম বলেছেন, আমার নিশ্চিত হতে পেরেছি বিমানটিতে দুইজন ছিলেন। দুঃখজনকভাবে তারা দুইজনই নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। খবর: এবিসি অনলাইন।
