বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবি ওলামা লীগের

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৭:২৫
 
পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ। এছাড়াও এবার থেকে চালু হওয়া বৈশাখী উত্সব ভাতা বাদ দিয়ে ঈদ-ই মিলাদুন্নবিতে উত্সব ভাতা দেয়ার দাবিও জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক সংগঠনটির নেতারা।
 
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বলে ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

মানববন্ধনে বক্তাদের উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পহেলা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠি বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে।’