গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি: ইনু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৭:৩৫
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গ্রাম পুলিশ সমাজের বন্ধু, গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি। সামাজিক নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনে গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
 
ইনু বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের বিশেষ আস্থাও রয়েছে তাদের ওপর।
 

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আয়োজিত মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।