নাশকতা : সাতক্ষীরায় গণফোরামের সভাপতি গ্রেফতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৭
সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি ও সাবেক শিবির ক্যাডার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরতলীর কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতার অভিযোগে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। দুইদিন আগে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল ইসলামকে  গ্রেফতার হয়। তার দেওয়া তথ্য মতে, আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
 
প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ক্যাডার ছিলেন। পড়াশুনা শেষে সাতক্ষীরায় ফিরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর গণফোরামে যোগ দেন। গণফোরামের সর্বশেষ সম্মেলনে তিনি সভাপতি মনোনীত হন।