লালমনিরহাটে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২১:৫৩
লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের  ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সম্মেলনে প্রধান অথিতি ছিলেন জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। বিশেষ অথিতি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাফিয়া খাতুন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্মৃতিকনা বিশ্বাস ও স্থানীয় নেতৃবৃন্দ।
 
এতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা, ২ টি পৌরসভা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে  অ্যাড. সফুরা বেগম রুমীকে সভাপতি ও বেগম জিল্লেহ  আরশী এলাহীকে সাধারণ সম্পাদক মনোনীত করে জেলা কমিটি ঘোষণা করা হয়।