'জনগণের ক্ষমতায়ন, দেশের উন্নয়নই শেখ হাসিনার মূল লক্ষ্য'

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১২:০৭
 
জনগনকে ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নই শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের আওতাধীন ২১নং ওয়ার্ডের (শাহবাগ) ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনা একদিকে দেশের অভাবিত উন্নয়ন ও জনগনকেও ক্ষমতায়ন করেছেন। এর মধ্য দিয়ে তিনি প্রমান করেছেন তার রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা আকড়ে থাকা নয়, বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। আজকে বাংলাদেশের রিজার্ভ, জিডিপি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যখাত অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দার বাজারে যা এক বিস্ময়।
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গনতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার মতই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।
 
অত্র কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, বদিউল আলম, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শফিকুল ইসলাম, শ্যামল কুমার রায়, শাহাদাত হোসেন তছলিম প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিনের সহ সভাপতি মাঈন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।