উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোহাম্মদ আলা উদ্দীন (৪০) নিহত হয়েছেন।
এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী লালন বড়ুয়া (২৫) আহত হয়েছেন। আলা উদ্দীন মীরসরাই উপজেলার রাজাপুর বামন সুন্দর দারোগাহাট এলাকার নুর আহমদের পুত্র। লালন লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান জয়নগর বড়ুয়া পাড়ার পুলিন বড়ুয়ার ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে তারা লোহাগাড়া উপজেলার দিকে আসার সময় উক্ত স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পিলার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে আলা উদ্দীন নিহত হন। আহত লালন স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
