কুরিয়ার সার্ভিসের একটি কভার্ডভ্যান থেকে ১ কোটি টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বিজিবি।
জানা যায়, গোপন খবরে চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবির একটি বিশেষ টিম যশোর-মাগুরা সড়কের মধ্যবর্তী স্থান থেকে শনিবার সকালে ঢাকাগামী একটি কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যান আটক করে। আটক কভার্ডভ্যানটিতে প্রায় ১ কোটি টাকার ভারতীয় থান কাপড় বোঝায় ছিল। ঘটনার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে থান কাপড় ভর্তি কভার্ডভ্যানটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। শনিবার সন্ধায় কোটি টাকার ভারতীয় থান কাপড় ভর্তি আটক কভার্ডভ্যানটি ৬-বিজিবি ব্যাটালিয়ন সদর চুয়াডাঙ্গায় নিয়ে আনা হয়েছে।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল আমির মজিদ বলেন, ভারতীয় কাপড়ের কোন কাগজপত্র পাওয়া যায় নি।
