রেকর্ড গড়তে এবং রেকর্ড ভাঙতে মানুষ কত কিছুই না করে। বিশ্বরেকর্ড গড়তে এবার বিশ্বের বৃহত্তম ছুরি বানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোয়ি চেম্বার অব কমার্স নামের একটি প্রতিষ্ঠান। এই ছুরিটির নাম দেয়া হয়েছে আলামে ডিফেন্ডার। এর দৈর্ঘ্য ২০ ফুট। ওজন প্রায় ৩ হাজার পাউন্ড। একেবারে আসল ছুরির আদলে এটি তৈরী করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। একটি রাস্তার উপর ছুরিটি কোপ মারা অবস্থায় স্থাপন করা হয়েছে। এটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।
এটি তৈরী করতে যে অর্থ ব্যয় হয়েছে তা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার স্বেচ্ছা অবদান। বোয়ির পক্ষ থেকে জানানো হয়েছে এটি গিনেস বুকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম ছুরি হিসেবে স্বীকৃতি পাবে। কারণ তারা নিশ্চিত হয়েই ছুরির উচ্চতা ও ওজন ঠিক করেছেন। ছুরিটি দূর থেকে দেখলে যে কারো গা ছমছম করে উঠবে বলে এক প্রত্যক্ষদর্শী মন্তব্য করেছেন। -এপি
