শ্রীমন্ত নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০২:৪৬
মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন শ্রীমন্ত নদীর দু’পারের ৭ গ্রামবাসীর একমাত্র মাধ্যম হচ্ছে বাঁশের সাঁকো। গ্রামগুলো হচ্ছে— রামপুর, দক্ষিণ কাঁঠালতলী, উত্তর মাধবখালী, সন্তোষপুর, কিসমত রামপুর, দক্ষিণ রামপুর ও মুন্সির হাট। এ সকল গ্রামের নিয়মিত ঝুঁকি নিয়েই নদী পারাপার হতে হচ্ছে।
 
রামপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া শ্রীমন্ত নদীর ওপর ব্রিজ না থাকায় দু’পারের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের উত্পাদিত কৃষি পণ্যসহ প্রয়োজনীয় অন্যান্য মালামাল পরিবহন করতে হচ্ছে অন্য পথে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে গ্রামবাসীর।
 

রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, শ্রীমন্ত নদীর ওপর ব্রিজ না হওয়ায় এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রামপুর মাধ্যমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ও মুন্সির হাটে যেতে এই বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে। মাধবখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, শীঘ্রই এখানে একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন বলে তিনি জানান।