মন্ত্রী ও এমপির উত্তপ্ত বাক্য বিনিময়

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৯:৫৬
 
চট্টগ্রামে গতকাল শনিবার ফ্লাইওভার বিষয়ক এক সেমিনারে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য ডা. আফসারুল আমিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা পরস্পরকে লক্ষ্য করে আপত্তিকর বাক্য প্রয়োগ করেন। গতকাল শনিবার রাতে এই ঘটনাটি ঘটে।
 
এসময় দুই মন্ত্রীর অনুসারীরাও সভাস্থলে হাতাহাতি ও গালাগালিতে লিপ্ত হয়। পরিস্থিতি শান্ত করতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম এগিয়ে আসেন। এই ঘটনায় মন্ত্রী মোশাররফ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি পুলিশের সহায়তায় সেমিনারস্থল ত্যাগ করেন।
 
সেমিনারটি আয়োজন করেছিলো ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন—আইইবি চট্টগ্রাম কেন্দ্র।