বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ও হৃত্বিক রোশনের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছেই। এবার এটি নতুন মোড় নিয়েছে। কঙ্গনার বয়ান রেকর্ড করার জন্য তাকে সমন পাঠিয়েছে পুলিশ।
সমন পাওয়ার পরে কঙ্গনাকে এখন তার সুবিধা অনুযায়ী তারিখ, সময় ও স্থান জানাতে হবে। সেখানে কর্মকর্তারা তার সাক্ষাত্কার নেবেন। সরকারি কাগজপত্রে কঙ্গনার বোন রাঙ্গুলির কথাও উল্লেখ রয়েছে। তিনিও সম্ভবত বিবৃতি দেবেন।
সাক্ষাত্কারের সময় কঙ্গনা ঠিক করলেও সেটি করতে হবে সমন গ্রহণ করার দুইদিনের মধ্যে। ব্যর্থ হলে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
গত জানুয়ারিতে একটি সাক্ষাত্কারে হৃত্বিককে ‘প্রাক্তন প্রেমিক’ উল্লেখ করেন কঙ্গনা। এরপর কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে নোটিশ পাঠান হৃত্বিক। মার্চে কঙ্কনার আইনজীবী হৃত্বিককে নোটিশ পাঠান। সম্প্রতি কঙ্গনার আইনজীবী মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠায়। সেখানে অভিযোগ করা হয়, হৃত্বিক কঙ্গনার ব্যক্তিগত ছবি ও ইমেইল তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করেছেন। খবর: ডিএনএ।
