পাটকেলঘাটায় ভাইপোর লাঠির আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১২:১৮
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার চৌগাছা গ্রামে ভাইপোর লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো দুইজন সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন।
 
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়।নিহত আব্দুল সাদেক (৪৭) চৌগাছা গ্রামের মৃত শেখ মতিয়ার রহমানের ছেলে।
 
জানা গেছে, ভাইপো শেখ শাহ আলমের সঙ্গে তার চাচা সাদেকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে ভাইপো আলম তার চাচাকে লাঠি দিয়ে মারপিট করে। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।