ফখরুলসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ৯ মে

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১২:৩৭
শাহজাহানপুর থানায় নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছে আদালত।
 
রবিবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলাটির প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারনে নি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়।
 
ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
 
২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।