খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৩:২১
 
রাজধানীর খিলক্ষেতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সাবু মিয়া (২৮) নামে এক সেলুন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) আদিল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় খিলক্ষেতের নামাপাড়ার পূর্ব মসজিদের পাশের বাড়িতে ঐ ছাত্রীর ওপর নির্যাতন চালানো হয়। শনিবার সন্ধ্যায় ছাত্রীটি তারা বাবা-মাকে জানালে রাতেই খিলক্ষেত থানায় উপস্থিত হয়ে পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। রাতেই সাবু মিয়া গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডের নেয়ার জন্য আদালতে পাঠানো হবে।