চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নে টিএমপি গ্লাস ফ্যাক্টরিতে গ্লাসের নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন।
শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।নিহত মো. মহিউদ্দিন (২২) বারদকুণ্ড ইউনিয়নের কুলাপাড়া গ্রামের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
