ময়মনসিংহে মুক্তাগাছাস্থ-২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান টাঙ্গাইলের মধুপুর কাকরাইত এলাকায় অভিযান চালিয়ে ২০ টন কাঁচা রাবার জব্দ করেছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
রবিবার ভোর রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বকুল মিয়া (৪০) আব্দুল্লাহ আল নোমান (২৮) মো. আজিজুল হক (৩২), মো. আজাহারুল ইসলাম (২৫) ও মো. আসলাম (২৪) । তারা টাঙ্গাইলের মধুপুর , ঘাটাইল ও সখিপুরের বাসিন্দা ।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদর দফতরে ( এপিবিএন) অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়, জব্দকৃত এসব কাঁচা রাবারের মূল্য ২০ লাখ। এ ঘটনায় মামলা হয়েছে।
