সুযোগ পেলেই মেতে ওঠেন মাশরাফিদের গল্পে

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:২১
 
এক সময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। পরবর্তিতে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী। কিন্তু গ্রামে গেলে এখনও শিশু-কিশোরদের নিয়ে মেতে ওঠেন মাশরাফিদের গল্পে। কথা হচ্ছে আ হ ম মুস্তফা কামালকে নিয়ে।
 
সম্প্রতি তাকে দেখা গেছে কুমিল্লায়। খড়ের গাদায় বসে আছেন শিশু-কিশোরদের নিয়ে। মন খুলে কথা বলছেন, হাসছেন, গল্প করছেন। আর সেই মূহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে সকলের কাছে পৌছে দিয়েছেন তার মেয়ে নাফিসা কামাল। এক ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে নাফিসা কামাল লেখেন, 'আমি এই দেখে বড় হয়েছি। রাজনীতির জগতে পা দেয়ার অনেক আগে থেকেই বাবা কে দেখে এসেছি কুমিল্লায় দাদা বাড়ির উঠানে বসে আড্ডা জমাতে।'
 
পোস্টের শেষে লেখা, 'ছবিটিতে কোনোই শিক্ষামূলক লেকচার হচ্ছে না, সেই একই মাশরাফি-মুস্তাফিজের গল্প!'
IMG0