নবীনগরে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ্য

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:৪৭
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে, গোপাল পুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপাল পুর মাদ্রাসায় দুইদিনে   রবিবার ও  শনিবার সকাল ১০ টার দিকে শরীরচর্চা (এসএমলি) চলাকালীন সময়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হঠাৎ অজ্ঞাত রোগে সঙ্গাহীন হয়ে অসুস্থ হয়ে পড়ে।
 
এর মধ্যে ১৫ জনকে নবীনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত ডাক্তার বলেছেন অতিরিক্ত গরমে এবং ভয়ে তাদের এ অবস্থা হয়েছে। ভর্তি কৃত ১৫ জন হলেন-  তানজিনা (১০), রিমা আক্তার (১০), ইশানুর (১৫), হাসনা আক্তার (১৫), সানজিদা (১০), তামান্না (১৩), শিরিন আক্তার (১৩), মিম (১৪), খাদিজা বেগম (১৪), শান্তা আক্তার (১৪), নাহিদা (১৪), সুবর্ণা (১২), শিপা(১৪), হৃদয়(১৪), রিনা(১৫)।
 
হাসপাতালে ভর্তিকৃত অষ্টম শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম বলেন, অতিরিক্ত সময় নিয়ে রোদ্রে দাড়িয়ে শরীরচর্চা ও বক্তব্য দেয়ার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। প্রথমে মাথা ব্যথা শুরু হয় পরে অজ্ঞান হই।
 
তবে এ ঘটনায় অভিবাবক ছাড়া কোন শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালে দেখা যায়নি। টিএইচও ডা. মোহাম্মদ ইউনুছ এই ঘটনাকে মানসিক উদ্যোগ জনিত সমস্যা জানিয়ে বলেন, ভয়ের কোন কারণ নেই, তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকেই সুুস্থ্য হয়ে গেছেন।