বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দুই দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হবে না।তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ রবিবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে।
আরও পড়ুন: সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি : মাহমুদউল্লাহ
আগামীকাল সোমবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই দিন সরকারি ছুটি রয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মদিন ও নির্বাচন উপলক্ষে দুই দেশের ব্যবসায়িরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে। তবে মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ইত্তেফাক/এমআরএম
