ভূমিকম্পে কাঁপলো পাক-ভারত-আফগান

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৯:৩৮
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের কিছু এলাকা।  রবিবার বিকেল ৩টা ৫৮ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের কাবুল ছাড়াও পাকিস্তানের লাহোর, ইসলামবাদ ও ভারতের দিল্লি, কাশ্মির এবং উত্তরখণ্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছে।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় আশকাশামে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।  ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আশকাশাম থেকে ৩৯ কিলোমিটার দূরে।
 
মাটির ২১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। বাংলাদেশের স্থানীয় সময় বিকাল ৪টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
অন্যদিকে পাকিস্তানি ভূতাত্ত্বিক সংস্থার বরাতে সংবাদমাধ্যম ডন জানায়, ভূমিকম্পের শক্তি ছিল ৭ দশমিক ১। তিন মিনিটের এই ভূমিকম্পে সবাই বাড়ি ছেড়ে বের হয়ে গেছেন। তবুও এই ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। তারা সবাই পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. খালিদ মাসুদ বলেন, আহতদের বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিযে ঝেড়ে দেয়া হয়েছে।
 
আফগানিস্তানে উৎপন্ন ভূমিকম্পটি কাবুল, ইসলামাবাদ, লাহোর ও দিল্লিতে এই অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে তাজিকিস্তান সীমান্তও। কাবুল ও ইসলামাবাদে অবশ্য কয়েক সেকেন্ডের জন্যই এই ভূমিকম্প অনুভূত হয়। সে সময় ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। দিল্লিতেও ভূমিকম্প হয়েছে। সেজন্য তাৎক্ষণিক মেট্রো সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।