খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ চলছে

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৮:১৭
পাটশিল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ফের সড়ক ও রেলপথ অবরোধ চলছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া তাদের এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 
দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা ফের সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।