উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম পিপিএম কে ক্লোজড করা হয়েছে। রবিবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশালের পুলিশ এস এম আকতারুজ্জামান ইত্তেফাককে জানান, প্রশাসনিক ও জনস্বার্থে ওসির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নতুন ওসির দায়িত্ব কে পাবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
