বিড়ালের আইকিউ পরীক্ষা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১০:৩৬
 
কি ভেবেছেন ও আমার আপনার মত কথা বলতে পারে না বলে ওর বুদ্ধি নেই? যা খুশি তাই খেল দেখিয়ে ওকে বুদ্ধু বানিয়ে দেবেন? এমনটা যদি ভেবে থাকেন, তাহলে বোকা বনবেন আপনি নিজেই! কারণ বিড়ালের আইকিউ পরীক্ষার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনটা স্টিলের গ্লাস। তারপর চারটা গ্লাস। আর একটা ধাতব বল। প্রত্যেকটা গ্লাসই উপুড় করে রাখা। এর কোনও একটির নীচে রয়েছে ওই ধাতব বল। এটি নিয়েই চলে হেঁয়ালি। নানাভাবে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করা হয় গ্লাসগুলির অবস্থান। কিন্তু প্রতিবারই সঠিক গ্লাসটিকে চিনে ফেলে ‘বুদ্ধিমান’ বিড়াল! পা দিয়ে দেখিয়ে দেয় কোন গ্লাসটির নীচে রয়েছে ধাতব বলটি। ইন্টারনেটে ভিডিওটি ব্যাপক আলোড়ন ফেলেছে। -টাইমস অব ইন্ডিয়া