রংপুরে কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে পার্কের মোড় এলাকায় অবরোধ প্রত্যাহার করেছে নিয়েছে স্থানীয়রা। সোমবার সকাল সাড় ১০টা দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সকালে রংপুর পার্কের মোড় এলাকায় বাস চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। এ ঘটনায় ওই মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
রংপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম জানান, এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে।
