এবার হজযাত্রীর সংখ্যা কমছে

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৩:৪৯
 
সৌদি আরবের সরকার বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নির্ধারিত সংখ্যা থেকে এবার ১২ হাজার ১১০ জন হজযাত্রী যেতে পারবেন না।
 
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
 
মোহম্মদ শফিউল আলম জানান, আগে অনুমোদিত সংখ্যা ছিল এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন। এবার সেখান থেকে হজযাত্রীর সংখ্যা কমিয়ে করা হয়েছে এক লাখ এক হাজার।
 
তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বাংলাদেশকেও জানুয়ারি মাসে নেয়া নীতি সংশোধন করতে হচ্ছে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের কোরবানির টাকা এজেন্সির কাছে জমা না দিয়ে দেশটির ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে জমা দিতে হবে। প্রতারণা ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।