পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
