রাশিয়ায় পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ত্রয়ী আত্মঘাতি বোমা হামলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:০৮
 
রাশিয়ার স্তেভ্রপল অঞ্চলের পুলিশ স্টেশনকে লক্ষ্য করে তিনজন আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ইনডিপেন্ডেন্ট পত্রিকা ও রাশিয়ান টাইমস এ কথা জানায়।
 
ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, পুলিশ স্টেশনক লক্ষ্য করে তিন জন ব্যক্তি তিনদিক থেকে আত্মঘাতি বোমা হামলা চালায়।
 
এদিকে রাশিয়ান টাইমস জানায়, এ বিষয়ে কোন বিবৃতি প্রদানে রাজি হয়নি পুলিশ বিভাগ। প্রথমিক তথ্যে তারা জানিয়েছে, ৩ জন হামলাকারী পাঁচটির বেশি বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।