মালয়েশিয়ায় একটি মস্ত বড় অজগর ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে সবচেয়ে দীর্ঘ সাপের রেকর্ড গড়তে পারে আট মিটার দীর্ঘ অজগরটি। সোমবার দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পেনাং দ্বীপের পেয়া তেরুবং শহরে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের স্থানে অজগরটি ধরেন মালয়েশিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হারমি হেরিসিয়াম বলেন, গত অজগরটির ব্যাপারে শ্রমিকেরা তাদের জরুরি ভিত্তিতে ডাকেন। ৩০ মিনিট চেষ্টার পর তারা অজগরটি ধরে ফেলেন।
IMG0
তিনি বলেন, আট মিটার দৈর্ঘ্যের অজগরটির ওজন ২৫০ কেজি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, আখেন পর্যন্ত ধরা পড়া দীর্ঘ সাপের দৈর্ঘ্য ৭ দশমিক ৬৭ মিটার, যার ওজন ১৫৮ দশমিক ৮ কেজি। সাপটি একন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে আছে।
