বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সহযোগিতায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ড. বি আর আম্বেদকরের ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন করতে যাচ্ছে। শুক্রবার বিকাল ৫টায় সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে এটি উদযাপন করা হবে।
এসময় ড. বিআর আম্বেদকরের ওপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ল কমিশনের সদস্য অধ্যাপক ড. শাহ্ আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।
বক্তৃতার পর ‘ড. বাবাসাহেব আম্বেদকর’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে।
