বগুড়ার নন্দীগ্রাম থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহেদীন অব বাংলাদেশের (জেএমবি) বোমা নিক্ষেপকারী দলের প্রশিক্ষক আব্দুল হান্নানকে (৩২) গ্রেফতার করেছে।
হান্নান উপজেলার সোহাগী পাড়া গ্রামের নাজমুল হকের ছেলে। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর একটি নাশকতা মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিম সূত্র জানায়, এর আগে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি জিহাদি বই ও দাওয়াতি কার্যক্রম পরিচালনাকালে শেরপুর উপজেলার বেলঘরিয়া বাজার এলাকা থেকে জেএমবির বোমা নিক্ষেপকারী দলের প্রশিক্ষক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছিল র্যা ব। পরে তিনি জামিনে মুক্ত হয় ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সাথে জড়িত । তার ভাই জেএমবি নেতা আব্দুল মান্নান বর্তমানে নাশকতা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছে।
