তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশাখবরণে ঈমান নষ্ট হয় না, মুসলমানিত্ব যায় না এবং তা বেলাল্লাপনাও নয়’।
সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাঙালি সাংস্কৃতিক জোটের সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে আরো বলেন, একই ধর্মে বিশ্বাসী মানুষেরা নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে আপন আপন জাতি ও দেশ গড়েছে। ইনু বলেন, দেশজ সংস্কৃতিকে ভালোবাসা দেশপ্রেম, আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। সে কারণে বৈশাখবরণকে বেলাল্লাপনার সাথে তুলনা ভুল।’
তিনি বলেন, ‘‘একইসাথে বাংলাদেশকে নিজের সংস্কৃতির পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, সামপ্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ নির্মূল করতে হবে।’
