ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ৩টার দিকে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে তারা মারা যায়। নিহতরা হলো- কালিকীর্তি গ্রামের ইউনুছের মেয়ে ইভা (৪) ও ইব্রাহিমের মেয়ে সুমাইয়া (৫)। ইউনিয়নের চেয়ারম্যান মো. উসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই দুই পরিবারকে সমবেদনা জানান।
ভোলা সদর অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
