বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা সোমবার

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৩:৪৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়।

আরো পড়ুন: বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন সেই কিশোর, আরও ডিম কেনার তহবিল গঠন 

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।

ইত্তেফাক/এমআরএম/এসআর