ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার সুগার মিলের পেছনে রেল লাইনের নিচে কাটা পড়ে এই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয় বলেন জানান সদর থানার এস আই চন্দন। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও রেল স্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান, পঞ্চগড় রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। আমার পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকের এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই চন্দন জানান, ঘটনা শুনামাত্র আমার স্টেশনে এসেছি। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেআই
