এয়ার এরাবিয়ায় প্যাকেজ অফার

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১১:১১
স্বল্প খরচে ইস্তান্বুল (তুরস্ক), মস্কো (রাশিয়া), কিয়েভ (ইউক্রেন), কায়রো (মিশর), আলেকজান্দ্রিয়া (মিশর), নাইরোবি (কেনিয়া), আম্মান (জর্ডান), কলম্বো (শ্রীলংকা), আলমাটি (কাজাখস্তান), তিবলিসি (জর্জিয়া) ও উরুমকি (চীন) ঘুরে আসার জন্য এয়ার এরাবিয়া নিয়ে এল বিশেষ প্যাকেজ। 
 
প্যাকেজে অর্ন্তভুক্ত থাকবে রির্টান টিকেট, ৪ তারকা হোটেলে ৩ (তিন) রাত থাকা, সকালের নাস্তা, শহর ভ্রমণের ব্যবস্থা, হোটেল থেকে এয়ারপোর্টে গাড়ি সুবিধা।
 
যারা স্বল্প বাজেটে অবকাশ যাপনের কথা ভাবছেন, তারা নিচের যেকোন একটি গন্তব্যে বেছে নিতে পারেন পছন্দসই প্যাকেজ। 
 
ইস্তান্বুল (তুরস্ক)- ৬০ হাজার ৭’শ ৭ টাকা, মস্কো (রাশিয়া)- ৭৩ হাজার ৫’শ ৬০ টাকা , কিয়েভ (ইউক্রেন)- ৫৭ হাজার ৪’শ ৩৭ টাকা, কায়রো (মিশর)- ৫৭ হাজার ২’শ ৪২ টাকা, আলেকজান্দ্রিয়া (মিশর)- ৫৪ হাজার ৮’শ ৬৭ টাকা, নাইরোবি (কেনিয়া)- ১ লাখ ২৩ হাজার ৯’শ ৬৮ টাকা, আম্মান (জর্ডান)- ৬৩ হাজার ৫’শ ৯৩ টাকা, কলম্বো (শ্রীলংকা)- ৬৬ হাজার ৩’শ ৪৫ টাকা, আলমাটি (কাজাখস্তান)- ৬১ হাজার ৪’শ ১৯ টাকা, তিবলিসি (জর্জিয়া)- ৬৩ হাজার ৮’শ ২৫ টাকা ও উরুমকি (চীন)- ৫৯ হাজার ৯’শ ১৭ টাকা।
 
উল্লেখ্য, ২০০৭ সালে চট্টগ্রামে এবং পরের বছর ঢাকায় ফ্লাইট শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বহুল প্রশংসিত স্বল্পভাড়ার বিমান এবং শারজাহ’র জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস এয়ার এরাবিয়া তাদের শারজাহ, আলেকজান্দ্রিয়া, কাসাব্লাঙ্কা, রাস আল খাইমাহ ও জর্ডানের ০৫ টি আন্তর্জাতিক কেন্দ্র থেকে মধ্যপ্রাচ্য, ভারত উপমহাদেশ, এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকার মোট ১০১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।