রাজধানীতে পালাতে গিয়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৬:১১
রাজধানীর নিউ মার্কেটের এলিফ্যান্ট রোড এলাকায় এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহকর্মী হাসনা (১৫) কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, সোমবার গভীর রাতে হাসনা (১৫) গৃহকর্তার বাড়ি থেকে পালাতে পাশের ভবনের সপ্তম তলার ছাদে গিয়ে উঠে। সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। শোনা গেছে, সে পাশের একটি বাড়িতে কাজ করত।
 
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
ওসি বলেন, ‘কোন বাড়িতে ওই গৃহকর্মী কাজ করতো তা এখনো জানা যায়নি। তার বাবা-মাকে খবর দেয়া হয়েছে।’