দুই মাথাওয়ালা সাপের কাণ্ড

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১১:৩৮

দুই মাথাওয়ালা সাপ এর আগে অনেক দেখা গেছে। তবে সাধারণত দেখা যায়, দুটি মাথার একটি কার্যকর থাকে। অন্যটিতে নাক, মুখ, চোখের মতো প্রত্যঙ্গ থাকলেও সেগুলো কাজ করে না। অর্থাৎ মাথার মতো দেখালেও সেটি আসলে মাথা নয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের কানসাসে এক অদ্ভুত দুই মাথাযুক্ত সাপের সন্ধান পাওয়া গেছে। সাপটির দুটি মাথাই কার্যকর। এখানেই শেষ নয়, দুটি মাথার মস্তিষ্কের কার্যকলাপও আলাদা। এক মাথা আরেকটিকে সহ্য করতে পারে না। একটি মাথা সাপটিকে যদি ডান দিকে নেয়ার চেষ্টা করে তো অন্য মাথা টেনে নেয়ার চেষ্টা করে বামদিকে।

এক মাথা যদি কিছু খাওয়ার চেষ্টা করে তো অন্যটি তা পণ্ড করার চেষ্টা করে। এসব নিয়ে দুই মাথার মধ্যে সার্বক্ষণিক ‘যুদ্ধ’ চলতে থাকে। একে অন্যকে কামড়ানোর চেষ্টা করে কিংবা ফোঁস ফোঁস করে ভয়ও দেখায়। স্থানীয় প্রাণী গবেষকরা বলছেন, এটি অবিশ্বাস্য ও ব্যতিক্রমী ঘটনা। -টেলিগ্রাফ।