‘এইচটিসি ১০’ নিয়ে চলা সকল জল্পনাকল্পনার অবসান হচ্ছে আজ। বহুল প্রত্যাশিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন একযুগে আজ নিউইয়র্ক, লন্ডন ও তাইপে’তে উন্মোচন করছে এইচটিসি কর্তৃপক্ষ। আজ উন্মোচন করা হলেও আগামী শুক্রবার থেকে বাজারে পাওয়া যাবে ফোনটি।
ফাঁস হওয়া তথ্যমতে, সাদা, কালো, সোনালী এবং সাদাকালো –এই চার রঙে উন্মোচন করা হবে এইচটিসি’র ফ্ল্যাগশিপ ডিভাইসটি। এতে থাকবে ৫.১ ইঞ্চি আকারের কোয়াডএইচডি অ্যামোলেড টাচস্ক্রিন, কোয়ালকম স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম এবং ১৬/৩২/৬৪ গিগাবাইট আভ্যন্তরীণ সংরক্ষণ ক্ষমতা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত ক্যামেরা।
ধারণা করা হচ্ছে, এটি চালাবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালোতে।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৭ ও এলজি জি৫ ফোন সবার নজর কাড়ে। এই ফোন দুটির সঙ্গে প্রতিযোগিতা করতেই সময় নিয়ে কঠোর পরিশ্রম করে নতুন ফোন তৈরি করেছেন এইচটিসির কর্মকর্তারা।
