সিগারেটের ওপর ৭০ শতাংশ করারোপের দাবি তামাকবিরোধীদের

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১২:৪৪
আসন্ন বাজেটে বিড়ি, সিগারেট, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর উচ্চহারে করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।
 
মঙ্গলবার সকালে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন অফিসের সামনে মানববন্ধন করা হয়। 
 
ঢাকাসহ ৬৪ জেলায় তামাকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করে- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশেন, প্রজ্ঞাসহ বিভিন্ন সংগঠন।
 
মানবন্ধন শেষে তাদের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কাছে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
 
দাবিগুলো হলো- সিগারেটের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিল করে প্যাকেটপ্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ কর নির্ধারণ, গুল-জর্দার ক্ষেত্রেও ৭০ শতাংশ ট্যাক্স আরোপ, বিড়ির ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা তুলে দিয়ে প্যাকেটপ্রতি ৪০ শতাংশ করারোপ।