প্রিয়াংকার সঙ্গে গান গাইতে চান পরিণীতি

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:১৫
বোন প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ডুয়েট গাইতে চান পরিণীতি চোপড়া। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানিয়েছেন ‘শুদ্ধ দেশি রোমান্স’ এর নায়িকা।
 
পরিণীতি জানান, প্রিয়াংকার সঙ্গে ডুয়েট গাইতে গেলে প্রথমে দু’বোনকে এক জায়গায় আসতে হবে।
 
পিটবুলের সঙ্গে নিজের অ্যালবামে গান গেয়েছেন প্রিয়াংকা। এছাড়া ‘দিল ধড়কানে দো’ ছবিতেও গান গেয়েছেন তিনি। আপাতত হলিউডে বেজায় ব্যস্ত ‘ফ্যাশন’ মুভির এই তারকা। ‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’ এর শুটিংয়ের বাইরে ফুরসতই পাচ্ছেন না।
 
এদিকে, বহুদিন পর ক্যামেরার সামনে পরিণীতি। ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে গানও গেয়েছেন তিনি। এবার চান, প্রিয়াংকার সঙ্গে গাইতে।
 
পরিণীতির মতে, ‘এটা দারুণ আইডিয়া! তবে প্রথমে ওকে (প্রিয়াংকা) জিজ্ঞেস করতে হবে। আমাদের একসঙ্গে অবশ্যই গাওয়া উচিত।’