রাজধানীর তেজগাঁওয়ে বিমানবন্দর সড়কে একটি পোশাক কারখানা হেলে পড়ার আশঙ্কা করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের পক্ষে থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী শাখাকে খবর দেয়া হয়েছে। প্রকৌশলীরা তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন।
মঙ্গলবার তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কুপারসের পাশে ছয়তলা একটি ভবনে তৈরি পোশাক কারখানা। দুইদিন আগে গার্মেন্টসে সামান্য হেলে গেলেও সেটি বন্ধ করা হয়নি। পরে শ্রমিকদের অভিযোগ পরিপ্রেক্ষিতে রাজউকের প্রকৌশলী শাখায় জানানো হয়। গার্মেন্টেসটি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
