দিল্লিতে বাঘ সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২১:৪৯
ভারতের রাজধানী নতুন দিল্লিতে এশীয় বাঘ সুরক্ষা সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সম্মেলন উদ্বোধনের সময় বাঘ সংরক্ষণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের একটি যৌথ প্রতিবেদন উপস্থাপন করেন নরেন্দ্র মোদী ও আনোয়ার হোসেন মঞ্জু।
 
বাংলাদেশ ও ভারতসহ চীন, কম্বোডিয়া, লাওস ও মালয়েশিয়ার মন্ত্রী ও সরকারি ও বেসরকারি সংস্থার বহু ডেলিগেট সম্মেলনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন উদ্বোধন করেন।
IMG0
IMG1
IMG2
বাঘ সংরক্ষণ বিষয়ে ২০১১ সালের সেন্ট পিটার্সবার্গ ঘোষণা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে দুই দিনের এই সম্মেলনে।
 
সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাত করেন বনমন্ত্রী।