আনুষ্ঠানিকভাবে সম্পর্কের জানান দিচ্ছেন ফারহান-অদিতি?

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:৫৬
 
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ভারত সফর এখন আলোচনার বড় বিষয়। রবিবার তারা বলিউডের তারকাদের সঙ্গে সাক্ষাত্ করেন ব্রিটিশ রাজদম্পতি। সেখানে ফারহান আখতার ও অদিতি রাও একসঙ্গে হেঁটেছিলেন। এতে তাদের মধ্যকার প্রেমের গুঞ্জনটি আরো বেশি করে আলোচনায় খোরাক জুগিয়েছে।
 
ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়াজির’ ছবিতে একসঙ্গে কাজ করার পর ফারহান আখতার ও অদিতি রাওয়ের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এরপর স্ত্রী অধুনা আখতারের সঙ্গে ফারহানের বিচ্ছেদের খবরটি গুঞ্জনটিকে আরো বেশি জোরালো করেছে।
 
দুইজনই এই বিষয়টিকে নাকোচ করে দিলেও অনুষ্ঠানে দুইজনকে একসঙ্গে হাঁটতে দেখা গেছে। এমনকি রাতের নৈশভোজের সময় একে অপরের সঙ্গে খুব কাছাকাছিই ছিলেন।
 
এর আগে করণ জোহর আয়োজিত একটি পার্টিতে দুইজনতে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল। কিন্তু এবার তাদের সম্পর্কে প্রমাণই বোধহয় দিলেন তারা। তাহলে খুব শিগগিরই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসছে? এখন দেখার অপেক্ষা কি হয়।