ইউপি নিবার্চন : নাসিরনগরে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:২৮
 
২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের ভাইয়ের বিরুদ্ধে ভাই ও আপন ভাই-বোন প্রার্থী হয়েছেন। একেই ওর্য়াডে সদস্য পদে বড় ভাই ইলিয়াছ মিয়া তালা ও বোন তাজমহল বেগম তালগাছ প্রতীক নিয়ে প্রচারণায় মেতে উঠেছেন।
 
অপর দিকে একই ওর্য়াডে সাধারণ সদস্য পদে বড়ভাই বাচ্চু মিয়া ক্রিকেট ব্যাট প্রতীক ও ছোটভাই রবিউল আউয়াল আপেল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। চারজনই নিজেদের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। উপজেলা নিবার্চন কার্যালয় থেকে ভাইয়ের বিরুদ্ধে ভাই ও ভাই-বোনের প্রার্থীতা বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে নাসিরনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভাইয়ের বিরুদ্ধে ভাই অন্যদিকে একেই ওর্য়াডে সাধারণ সদস্য পদে বড় ভাই ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বোন তাজমহল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।