মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৩ ফরাসি সেনা নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:৩৬
স্থলমাইন বিস্ফোরণে মালিতে তিন ফরাসী সৈন্য নিহত হয়েছে। শান্তিরক্ষী হিসেবে আফ্রিকার এই দেশটিতে সেনা মোতায়েন করেছে ফ্রান্স। সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা মাইনের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
 
প্যারিসে প্রেসিডেন্ট ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার পশ্চিম আফ্রিকার দেশটিতে বিস্ফোরণের ঘটনাস্থলে এক সৈন্য নিহত হয়। হাসপাতালে নেয়ার পর আরো দুই সৈন্য মারা যায়। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।