নতুন দুই সেবা ফেসবুক মেসেঞ্জারে

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৩:০৮
ভিডিও চ্যাট হেড ও ড্রপ বক্স নামে দুটি নতুন ফিচার এনেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার। ফিচার দুটি ব্যবহার করতে হলে অ্যাপটিকে আপডেট বা নতুন করে ইন্সটল করে নিতে হবে।
 
সম্প্রতি এক ব্লগ পোস্টের নতুন ফিচার দুটির সাথে পরিচয় করিয়ে দেয় সংশ্লিষ্টরা। ভিডিও চ্যাট হেড মূলত ভিডিও চ্যাটের সময় ব্যবহারকারীদের বাড়তি কিছু অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে। আর ড্রপবক্স মেসেঞ্জারের ভেতরেও প্রবেশ না করে বিভিন্ন ফাইল আদান-প্রদানের সেবা দেবে।