অস্ট্রেলিয়ার দুই দিনের ‘প্রধানমন্ত্রী’ যে বালক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৪:৫২
 
২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়াল প্রধানমন্ত্রী এসেছে চারজন। আর এরই মাঝে উইকিপিডিয়ায় প্রধানমন্ত্রীর তালিকায় নিজের নাম ঢুকিয়ে আলোচনায় এসেছে ১২ বছরের এক বালক। আর এঘটনাটি জানতেন না বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও।
 
বিবিসি নিউজবিটের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উইকিপিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুইদিন ছিল ব্রিসবেনের ঐ বালকের নাম।
 
সপ্তম শ্রেণির ছাত্র অরেলি ফেনেলন গেল সপ্তাহের শেষ দিকে উইকিপিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের তালিকায় নিজের নামটা ঢুকিয়ে দেয়। ওয়েবসাইটটি তার এই সম্পাদনার বিষয়টি ধরতে পারেননি।
 
IMG0
 
এবিষয়ে অরেলি ফেনেলন বলেন, আমি ও আমার বন্ধুরা আমেরিকার রাজনৈতিক দৌড়ঝাঁপ নিয়ে কথা বলছিলাম এবং সেখান থেকে আমাদের মাথায় একটি বুদ্ধি আসে, ‘অরেলি ফর প্রাইম মিনিস্টার’। এটি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম এবং তারপরে উইকিপিডিয়ার পৃষ্ঠাটি এডিট করি।
 
তিনি বলেন, এটা এমন একটা জায়গায় গেছে, আমি ভাবলাম কেউ একজন বিষয়টি (অস্ট্রেলিয়ার রাজনীতি) নিয়ে একটি বই লিখতে পারে এবং আমাকে তাতে স্থান দেয়া হবে।