নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৫:১৪
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপদ ফল লাভ ও সর্বপাপ ক্ষয়ে পুনর্ব্বসুনক্ষত্র যুক্ত বৃষলগ্নে অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকার আটটা ১৫ মিনিট থেকে নয়্টা ৫৫ মিনিট পর্যন্ত এ পূণ্যস্নান ও তর্পনাদী চলে।
 
এছাড়াও পূর্ণার্থী, দর্শনার্থী, ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী চলে প্রাচীন ঐতিহ্যবাহী অষ্টমী স্নানের মেলা।